• USD
  • BDT
  • EUR
  • GBP
  • NGN
  • GHS

SLA কী এবং হোস্টিং ব্যবসায় এটি কীভাবে কাজ করে: সহজভাবে বোঝার গল্প

Picture of SatisfyHost

SatisfyHost

what-is-sla-bangla

আপনি কি জানেন আপনার ওয়েবসাইটের সার্ভার কখনও ডাউন হলে বা কোনও সমস্যা হলে কীভাবে তা সমাধান করা হয়? কিংবা আপনার হোস্টিং সার্ভিস কতটা নির্ভরযোগ্য তা নিশ্চিত করার জন্য কী করা হয়? এই প্রশ্নগুলোর জবাব এক কথায় হলো SLA বা Service Level Agreement। আজকে আপনাদের সেই SLA-এর কথা বলবো, কীভাবে এটি কাজ করে এবং আমরা কীভাবে সম্প্রতি আমাদের গ্রাহকদের জন্য এটি নিশ্চিত করেছি।

SLA: এটি আসলে কী?

SLA হলো একটি চুক্তি, যেখানে আমরা, একজন হোস্টিং সার্ভিস প্রদানকারী হিসেবে, আপনাকে আমাদের সেবা সম্পর্কিত কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকি। এই প্রতিশ্রুতির মাধ্যমে আমরা বলে থাকি যে, আপনার সাইট কতো সময় ধরে “অনলাইন” থাকবে বা “আপটাইম” বজায় থাকবে। অর্থাৎ, সার্ভার কতটা নির্ভরযোগ্য এবং স্থিতিশীলভাবে/স্টেবলভাবে চলবে, তা নির্দিষ্ট সময় অনুযায়ী নিশ্চিত করা হয়।

এখন, আপনি হয়তো ভাবছেন, আপটাইম বলতে কী বোঝায়? সহজভাবে বললে, আপনার ওয়েবসাইট কখনও ডাউন হবে না, এমন প্রতিশ্রুতি আমরা দেই না। তবে আমরা আপনাকে গ্যারান্টি দেই যে, মাসের ৯৯.৯% সময় আপনার সাইট অনলাইন থাকবে। বাকি ০.১% সময় প্রয়োজনীয় মেইনটেনেন্স বা অন্যান্য কারণের জন্য সামান্য ডাউন থাকতে পারে। আর যদি এই আপটাইম ৯৯.৯%-এর নিচে নেমে যায়, তাহলে আমরা আপনাকে ক্ষতিপূরণ দেবো।


আমাদের সাম্প্রতিক ঘটনা: Sunwave সার্ভারের সমস্যা এবং আপনার সেবা

সম্প্রতি, আমাদের Sunwave সার্ভারে (যেটি সিঙ্গাপুরে অবস্থিত) একটি টেকনিক্যাল সমস্যার কারণে কিছু ব্যবহারকারী সাময়িকভাবে সেবা থেকে বঞ্চিত হয়েছিলেন। যদিও আমরা প্রতিদিন আমাদের সার্ভারের আপটাইম মনিটর করি এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি, তবুও এই সমস্যাটি আমাদের SLA-এর নিচে নেমে গিয়েছিল। তাই, SLA অনুযায়ী আমরা সেই ক্ষতিপূরণ দিচ্ছি।

আমাদের যারা Sunwave সার্ভারের ব্যবহারকারী, তাদের আমরা এক মাস বিনামূল্যে হোস্টিং সেবা প্রদান করছি। এটি সরাসরি সেসব ব্যবহারকারীদের একাউন্টে যোগ করা হবে। কারো যদি বর্তমান মাসের ইনভয়েস পরিশোধ করা থাকে, তাহলে চিন্তার কিছু নেই—আমরা পরবর্তী বিলিংয়ে এটি সমন্বয় করে দেবো। আর যদি এখনও পরিশোধ করা না থাকে, তবে তার একাউন্টে সেই ফ্রি এক মাস যোগ করা থাকবে।

sunwave-SLA
ব্যবহারকারীদেরকে আমরা এমন একটি মেইল সেন্ড করে কনফার্ম করেছি এসএলএ এর ব্যাপারে

SLA কীভাবে হোস্টিং ব্যবসায় কাজ করে?

হোস্টিং ব্যবসায় SLA খুবই গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি প্রতিশ্রুতি নয়, বরং আপনার ওয়েবসাইটের সুরক্ষা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য আমাদের একটি দায়িত্ব। আমরা সবসময় চেষ্টা করি যাতে আপনার ওয়েবসাইট যতটা সম্ভব অনলাইন থাকে এবং কোনো সমস্যা হলে তা দ্রুত সমাধান করা হয়। কিন্তু কখনও কখনও এমন সমস্যা হতে পারে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই SLA আমাদের সেই ন্যূনতম স্তরের সেবা নিশ্চিত করে দেয়।

আমাদের SLA চুক্তি অনুযায়ী, আমরা ৯৯.৯% আপটাইম বজায় রাখার প্রতিশ্রুতি দিই। যদি এটি কোনো মাসে এর নিচে নেমে যায়, তাহলে আপনার একাউন্টে একটি ফ্রি ক্রেডিট যোগ করা হবে। তবে, পরিকল্পিত মেইনটেনেন্স কাজ এর আওতায় পড়ে না। মানে, যদি আগে থেকেই কোনো রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য সাইট ডাউন থাকে, তা SLA-এর আওতায় পড়বে না।


satisfyhost-hosting

SLA পলিসি নেই এমন কোম্পানি থেকে হোস্টিং নিলে কী সমস্যা হতে পারে?

অনেক সময় আমরা দেখি, বেশ কিছু হোস্টিং কোম্পানি কোনো SLA (Service Level Agreement) পলিসি দেয় না। অনেকেই ভাবেন, এতে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে এটা বড় ধরনের ঝুঁকি নিয়ে আসে। কেন? আসুন সহজভাবে ব্যাখ্যা করি:

১. সাইট ঘন ঘন ডাউন থাকতে পারে

যে হোস্টিং কোম্পানি SLA পলিসি দেয় না, তাদের কাছ থেকে আপনার সাইটের আপটাইম নিয়ে নিশ্চয়তা পাবেন না। অর্থাৎ, কখন সাইট ডাউন হবে বা কতক্ষণ অফলাইনে থাকবে, সেটা আগে থেকে জানার উপায় নেই। এর ফলে, আপনার সাইটের ভিজিটর বা গ্রাহকরা প্রায়ই সমস্যায় পড়তে পারেন, যা আপনার ব্যবসার জন্য ক্ষতিকর হতে পারে।

২. ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নেই

SLA পলিসি না থাকলে, আপনার সাইট দীর্ঘ সময় ডাউন থাকলেও আপনি কোনো ক্ষতিপূরণ পাবেন না। আপনি যদি গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য আপনার সাইটের উপর নির্ভরশীল থাকেন, তবে সমস্যার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন, কিন্তু কোম্পানির কাছ থেকে কোনো সমর্থন পাবেন না।

৩. দ্রুত সাপোর্টের অভাব

যে কোম্পানির SLA নেই, তারা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান করবে এমন কোনো গ্যারান্টি দেয় না। এতে করে, জরুরি সময়ে সমস্যায় পড়লেও দ্রুত সমাধান না পেয়ে আপনাকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে।

৪. ব্যবসায়িক স্থায়িত্বের ঝুঁকি

আপনার প্রতিযোগীরা যদি SLA পলিসি অনুযায়ী দ্রুত এবং নির্ভরযোগ্য সেবা পায়, আর আপনি না পান, তবে আপনি ব্যবসায় পিছিয়ে পড়তে পারেন। SLA পলিসি নিশ্চিত করে যে আপনার সেবা প্রতিযোগিতার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে এবং কোনো প্রযুক্তিগত সমস্যার সময়ও আপনি নিরাপদ থাকবেন।


অতএব, SLA পলিসি ছাড়া হোস্টিং নিলে আপনি সবসময় অনিশ্চয়তার মধ্যে থাকবেন। যখনই সাইটে কোনো সমস্যা হবে, তখন সমাধান বা ক্ষতিপূরণের নিশ্চয়তা পাবেন না। তাই, SLA পলিসি থাকা কোম্পানি থেকে হোস্টিং নেওয়া বুদ্ধিমানের কাজ। SatisfyHost-এ আমরা SLA এর মাধ্যমে আপনাকে সর্বোচ্চ আপটাইম এবং সমস্যা হলে দ্রুত সমাধানের নিশ্চয়তা দিচ্ছি।

Make the Move to Better Hosting

Switch to high-performance hosting with free migration, no downtime, and a full 14-day refund policy if you’re not satisfied. Try it risk-free and see the difference.